বইটিতে মোট ১৯টি Section রয়েছে। এর শুরুতেই রাখা হয়েছে “Pronunciation” নামক একটি বিশেষ অধ্যায়। আমাদের অধিকাংশ শিক্ষার্থীর জন্য ইংরেজি উচ্চারণ বা “Pronunciation” বিষয়টি একেবারেই নতুন হওয়ায় এ বিষয়ে ভীতি কাজ করে। এ বিষয়টি বিবেচনা করেই ইংরেজি ভাষার শুদ্ধ উচ্চারণের নিয়মগুলোকে একেবারে Beginner Level থেকে সহজ ও সাবলীলভাবে অসংখ্য উদাহরণের মাধ্যমে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এর পাশাপাশি “Pronunciation” বিষয়ক আমার ভিডিও লেসনও যুক্ত করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী এই অধ্যায়ের প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়ে, ভিডিও লেসনগুলো নিয়মিত দেখে ও চর্চা করে, তবে তার ইংরেজি উচ্চারণ শুদ্ধ করার ক্ষেত্রে এক নতুন দুয়ার উন্মুক্ত হবে- ইনশাআল্লাহ।
এরপর ইংরেজি ভাষার একেবারে Basic Structure সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এসব কাঠামো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা একজন শিক্ষার্থীকে খুব সহজ পদ্ধতিতে বেসিক থেকে Spoken English শেখার এক নতুন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।